নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যাওয়ার পথে বিক্ষোভের সম্মুখীন হলেন বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই রাস্তার মোড়ে দুই তরফের শ্লোগানের লড়াইয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকার। নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলেন। বিজেপি কর্মী সমর্থক ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
{link}
পরিস্থিতি সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় নন্দীগ্রাম থানার কর্তব্যরত পুলিশ আধিকারীকরা। বিক্ষোভকারী এক তৃণমূল সমর্থক বলেন " শুভেন্দু অধিকারী শহীদদের প্রতি অপমান করেছে। তার বিরুদ্ধে এই প্রতিবাদ "। অন্যদিকে পিছু হঠতে নারাজ ছিলেন বিজেপি কর্মীরাও। একাধিক পুলিশ কর্মী উপস্থিত থাকায় পরিস্থিতি উত্তপ্ত হলেও তা নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয় পুলিশ বাহিনী।
.jpeg)
