Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শুভেন্দু অধিকারীর দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পূর্ব মেদিনীপুরম, গুরুতর জখম ৬

Loading... রাজ্য
শুভেন্দু অধিকারীর দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পূর্ব মেদিনীপুরম, গুরুতর জখম ৬
#news #Suvendu Adhikari #politics #TMC #BJP #TMC vs BJP #Fight #West Bengal #সংবাদ

পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রর চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলার  ভূপতিনগর এলাকা৷ বিজেপি এবং তৃণমূল দুপক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর জখম হয়েছে৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে নামানো হয় র‍্যাফ ও বিশাল পুলিশবাহিনী। ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন,‘‘পুলিশ ও শাসকের এই সন্ত্রাসের বিরুদ্ধে ফের আদালতে যাব৷” একই সঙ্গে আগামী ২০২৪ সালে বাংলায় একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করার দাবি জানান শুভেন্দু৷ ঘটনাস্থলে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তরা সঙ্গে শুভেন্দু বলেন, ‘‘আমি এখানে বলে দিয়ে যাচ্ছি, যেভাবে বাংলার পুলিশকে দিয়ে অপকর্ম করা হচ্ছে তাতে ২৪ এ একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট হবে৷ এবং ফল প্রকাশের পর নবান্নে উড়বে গেরুয়া পতাকা৷”

{link}

বস্তুত, ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে এদিন ভূপতিনগরে কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ বজরং বালির মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করারও কথা ছিল শুভেন্দুর৷ মাধাখালিতে জড় হয়েছিলেন বিজেপি কর্মীরা৷ সেখানেই দুপক্ষের এই সংঘর্ষের ঘটনা৷ তাতে দুপক্ষের ৬জন গুরুতর আহত হন৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্থানীয় জুখিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অম্বিকেশ মান্না৷ তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়৷ দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন৷ বিজেপির অভিযোগ, এদিন বিরোধী দলনেতার সভাকে কেন্দ্র করে আগত গাড়িগুলিকে জোর করে আটকাচ্ছিল তৃণমূল কর্মীরা৷ সেখানেই পাল্টা প্রতিরোধ গড়তে গিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে৷ ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে ঘটনাস্থলে আসেন শুভেন্দু৷ সেখান থেকে বজরং বালির মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপনের পর প্রতিবাদ সভায় যোগ দেন৷সেখান থেকেই দলীয় কর্মীদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, ‘‘অপেক্ষা করুন৷ এদের পতনের সময় চলে এসেছে৷ যেভাবে পুলিশকে অপব্যবহার করা হচ্ছে তাতে ২৪ সালে এদের জমানা খতম হয়ে যাবে৷ নবান্নে উড়বে গেরুয়া পতাকা৷” হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘‘একদিন বাড়িতে থাকার পর বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ তাড়িয়ে দিয়েছে। মমতার পুলিশ এখন দল দাসে পরিণত হয়েছে। আমরা আদালতে যাব। আগামী দিনে এখানকার বিধায়ক থেকে বিজেপি জেলা সভাপতিদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে৷ এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেটা করব আমরাই৷”

{link}
বেশ খানিক্ষন তিব্র বচসা চলার পর শেষে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। যদিও এখনও এলাকা জুড়ে বেশ উত্তেজনা ছড়িয়ে রয়েছে। 

সর্বশেষ আপডেট: