Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পানিহাটিতে জুয়া খেলার প্রতিবাদ করায় দলীয় কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী

Loading... রাজ্য
পানিহাটিতে জুয়া খেলার প্রতিবাদ করায় দলীয় কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী
#news #TMC #Gangwar #TMC worker beaten by his Party Members #Panihati #South 24 Paragana #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ একুশে জুলাইয়ের শহিদ দিবস মানেই তৃণমূলের দিন, দলীয় কর্মীরা বলে থাকেন এই দিনেই দলের শক্তি প্রদর্শিত হয় ধর্মতলা চত্বরে। কিন্তু সেই শক্তি প্রদর্শনের দিনেই প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। জুয়া খেলার প্রতিবাদ করেছিলেন সোদপুর অম্বিকাপুর এলাকার তৃণমূল কর্মী সঞ্জীব দাস। সেই প্রতিবাদ করাকে কেন্দ্র করে আদি ও নব্য তৃণমূল কর্মীদের মারপিটে উত্তেজনা ছড়ালো পানিহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড অম্বিকাপুর এলাকায়।  

{link}
সিপিএম থেকে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া তৃণমূল কর্মী টুঙ্কাই পাল এলাকায় সাট্টা জুয়া চালায়, এরফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে,তারই প্রতিবাদ করেছিলেন এলাকার পুরনো তৃণমূল কর্মী সঞ্জীব দাস। আর সেই প্রতিবাদের মাশুল দিতে হলো নব্য তৃণমূল কর্মীদের হাতে মার খেয়ে। ২১শে জুলাই এর ধর্মতলার সমাবেশ থেকে ফিরে এসে এলাকায় চায়ের দোকানে ছেলেকে নিয়ে চা খাচ্ছিলেন তৃণমূল কর্মী সঞ্জীব দাস। সেই সময় নব্য তৃণমূল কর্মী টুঙ্কাই পাল দলবল নিয়ে এসে সঞ্জীব দাসের উপর হামলা করে। তাকে সেই সময় রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ টুঙ্কাই ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার পর আহত তৃণমূল কর্মী সঞ্জীব দাস কে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়, অভিযুক্ত তৃণমূল কর্মী টুঙ্কাই পালের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

{link}
আদি-নব্য তৃণমূল কংগ্রেসের মারপিট প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহার প্রতিক্রিয়া, সন্ধ্যা হলেই তৃণমূল কর্মীরা মদ মাংসে ডুবে যাচ্ছে। তাতে তৃণমূলের নিজেদের মধ্যে জুয়া খেলা কে নিয়ে লড়াই হবে না তো কি হবে। তৃণমূলের নিজেদের এই লড়াইয়ের মধ্য দিয়ে যে উন্নয়ন চলছে,এই উন্নয়ন মানুষ আর চায় না। এর পাশাপাশি একুশে জুলাইয়ের সমাবেশকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সবমিলিয়ে ঘটনাটি নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে পানিহাটিতে। 

সর্বশেষ আপডেট: