Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে কোচবিহার থেকে সাইকেলে রওনা ১০ যুবকের

Loading... রাজ্য
একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে কোচবিহার থেকে সাইকেলে রওনা ১০ যুবকের
#news #TMC #Trinamool Congress #21st July #Party meeting #Cooch Bihar #Kolkata #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, কুচবিহারঃ আগামী একুশে জুলাই শহীদ দিবস। দলীয় সমাবেশে যোগদান করতে কোচবিহার থেকে সাইকেল চড়ে রওনা হয়েছেন ১০ জন যুবক। ১০ জুলাই তারা কোচবিহার থেকে সাইকেল চেপে রওনা হয়েছেন। লক্ষ্য একুশে জুলাই ধর্মতলার মঞ্চ। সোমবার বিকেলে ফুলবাড়িতে এসে পৌঁছান তারা। সোমবার রাতে ফুলবাড়ীর পথের সাথী তে রাত্রি নিবাস করেছেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে ফুলবাড়ী মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই দশ জন যুবককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

{link}
মঙ্গলবার তারা সাইকেল চেপে রওনা হয়েছেন কলকাতার উদ্দেশ্যে। এ প্রসঙ্গে তারা জানিয়েছেন তাদের লক্ষ্য আছে ১৯ শে জুলাই এর মধ্যে কলকাতা পৌঁছানো, তাদের উদ্দেশ্য সম্প্রতির বার্তা বহন করা। ইতিমধ্যেই একুশে জুলাইয়ের মঞ্চের প্রচার শুরু করে দিয়েছে তৃনমূল। দুবছর করোনার কারনে একুশে জুলাই উদযাপন হয়েছে ভার্চুয়ালি। এবার আবার তা ফিরছে মুক্তমঞ্চে। দলীয় কর্মীদের উচ্ছ্বাসও রয়েছে বিপুল। তার মধ্যেই এই ১০ জন যুবকের বিশেষ উদ্যোগ বাড়তি অক্সিজেন জোগাবে বইকি! 

সর্বশেষ আপডেট: