শাশুড়ি কান্সারে আক্রান্ত, বৌমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। দুয়ারে সরকার প্রকল্পে লাইনে জেতে পারেননি কেউই। তাই প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে বাড়িতে এসে ফর্ম ফিলাপ করে দিলেন আধিকারিকরা। ইংরেজ বাজারের মহদীপুরে ক্যান্সার শাশুড়ি এবং বৌমা সরকার শিবিরে হাজির হতে পারেননি। সেই শাশুড়ি ও বৌমা বাড়িতে গিয়ে তাদের লক্ষী ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করে দিলেন বিডিও সৌগত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ প্রতিভা সিংহ, স্থানীয় তৃণমূল নেতা চন্দন ঘোষ সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা।
{link}
এদিন বিডিও মহদীপুর গ্রামে গিয়ে সেখানের ক্যান্সার আক্রান্ত শাশুড়ির স্বাস্থ্য সাথী কার্ডের আবেদনপত্র ও বৌমার লক্ষী ভান্ডার এর আবেদন পত্র পূরণ করে দেন। অপরদিকে যদুপুর গ্রাম পঞ্চায়েতের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর বাড়িতে গিয়েও বিডিও নিজের স্বাস্থ্য সাথীর আবেদনপত্র পূরণ করে দেন। প্রশাসনের এমন উদ্যোগকে প্রশংসা জানাচ্ছে এলাকাবাসী।
