নিজস্ব সংবাদদাতা: জাতীয় কংগ্রেসের প্রদেশ মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে মধ্যরাতে পুলিশ। শুক্রবার তার উপর ব্যারাকপুরের বাড়িতে রাত তিনটে থেকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কলকাতা পুলিশের বটতলা থানার আধিকারিকেরা। দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় কৌস্তুভ বাগচীকে। এরপর কলকাতা পুলিশের বটতলা থানার আধিকারিকেরা গ্রেফতার করে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচীকে।
{link}
রাত তিনটে থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কৌস্তভ কে। কি কারনে এই জিজ্ঞাসাবাদ সেটা প্রথমত জানতে পারেননি কৌস্তভ বাগচীর বাবা কুশল বাগচী। গতকাল কলকাতায় একটি সাংবাদিক সম্মেলন করেন কৌস্তুভ বাগচী সেখানেই কোন মন্তব্যের কারণে ও পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই গ্রেফতার এমনটাই ধারণা কৌস্তব বাকচীর। তার সংবাদমাধ্যমের সামনে সরাসরিই মন্তব্য মুখ্যমন্ত্রী আমাকে ভয় পেয়েছে। বিষয়টি নিয়ে বর্তমানে রীতিমতো উত্তপ্ত রাজনৈতিক মহল।
