Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাজার করে বাড়ির ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের, চালক পলাতক

Loading... রাজ্য
#news #accident #Bus #cycle #death #Nadia #West Bengal #police #Krishnanagar #India #দুর্ঘটনা #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ বাজার করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম মেঘনাথ চক্রবর্তী, বয়স ষাটের কাছাকাছি বলে স্থানীয় সূত্রের খবর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার কালেকটারি মোড়ে। 

{link}
স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর পাত্র বাজার থেকে বাজার করে মানিক পাড়ায় বাড়ি ফিরছিলেন ওই ব্যাক্তি। তখনই আচমকা কৃষ্ণনগর থেকে বেথুয়া গামী দ্রুত গতিতে ছুটে আসা একটি বেসরকারি বাস পিষে দেয়। দীর্ঘক্ষন রাস্তায় মৃতদেহ পড়ে ছিল বলে অভিযোগ স্থানীয়দের। জনবহুল কালেকটারি মোড়ে কোনও যান চলাচলে নিয়ন্ত্রণ নেই। সেই কারনেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেশ খানিকক্ষণ পর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ 

সর্বশেষ আপডেট: