Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

২৪ ঘন্টার মধ্যেই হাওড়ায় রহস্যজনক শিশুমৃত্যুর কিনারা, পুলিশের জালে শিশুর সৎ বাবা

Loading... রাজ্য
#news #Howrah #child #murder #crime #step father arrested #Tikiapara #police #West Bengal #হাওড়া #পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ ২৪ ঘন্টার মধ্যেই হাওড়ায় শিশুর রহস্যমৃত্যুর কিনারা করল পুলিশ। ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন এক ব্যাক্তি। পুলিশ সূত্রে খবর পথের কাঁটা ছেলেকে সরাতে খুনের দায়ে গ্রেপ্তার হয়েছেন সৎ বাবা। গতকাল সকালে বাঁকড়া থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হয় হাওড়ার টিকিয়াপাড়ার একটি নির্মিয়মান বহুতলের বেসমেন্টের জমা জল থেকে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। বাঁকড়া থেকে টিকিয়াপাড়ার ঘটনাস্থল পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভির ছবি দেখার পরেই মঙ্গলবার রাতেই মৃত শিশুর সৎ বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। 

{link}
এদিন এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) কে কান্নান। এদিন  ঘটনার পুনর্নির্মাণ  করে ফরেন্সিক দল। এদিন দুপুরে পুলিশের তদন্তকারীদের সাথে ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক দলের সদস্যরা।  তাঁরা ধৃতের বয়ান অনুযায়ী ঘটনার পুনর্নির্মাণ করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে মেনে নিতে পারছিলেন না ধৃত। তাই শিশুটির মা কাজের উদ্দেশ্যে দিল্লি রওনা দেওয়ার পরেই সে এই ঘটনা ঘটায়।

সর্বশেষ আপডেট: