Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত বাচিক শিল্পী পার্থ ঘোষ

Loading... রাজ্য
হাওড়ার বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত বাচিক শিল্পী পার্থ ঘোষ
#news #artist #Partha Ghosh #death #Howrah #Dumdum #Kolkata #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হলেন প্রখ্যাত বাচিক শিল্পী পার্থ ঘোষ। প্রয়ানকালে বয়স হয়েছিল ৮৩ বছর। শনিবার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

{link}
গলায় সমস্যা নিয়ে দীর্ঘ একমাস ধরে ভর্তি ছিলেন এই হাসপাতালে। পরিবার সূত্রে জানানো হয় গলায় অস্ত্রপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছিলেন পার্থ ঘোষ। কয়েকদিনের মধ্যেই আবারও ঘরে ফিরছেন তিনি বলেও আশায় বুক বেঁধেছিলেন সকলে। কিন্তু আজ হঠাৎই হার্ট ফেল করে। সেই ধাক্কা আর সামলাতে পারেননি তিনি, ইহলোক ছেড়ে চিরকালের মতো পাড়ি দেন তারাদের দেশে। মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় দমদমের বাড়িতে। তার প্রয়ানের খবরে শোকের আবহ শিল্পীমহলের পাশাপাশি রাজ্যজুড়ে। 

সর্বশেষ আপডেট: