নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ কল্যাণী এইমস হাসপাতালে মিটিং সেরে বেরোনোর সময় কেন্দ্রীয় মন্ত্রী ডা: সুভাষ সরকার গাড়ি ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিত। ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়ার পাশাপাশি মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
{link}
স্থানীয় যুবক-যুবতীদের হাসপাতালে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে হাসপাতালে গেটের বাইরে বিক্ষোভ করছিলেন কয়েকজন যুবক যুবতী। এর আগেও একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে তারা। আজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি মিটিংয়ের আসেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকার। মিটিং সেরে মন্ত্রীর গাড়ি বেরোনোর সময় বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর কল্যাণী থানার বিশাল পুলিশবাহিনী হটিয়ে দেয় তাদের। বিক্ষোভ দেখানো অভিযোগে চারজনকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে, যদিও পরিস্থিতি এখন সম্পূর্ন নিয়ন্ত্রনে রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
.jpeg)
