Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বুধবার দুপুরে ভয়াবহ আগুন হাওড়ার একটি রঙ তৈরির কারখানায়, আহত বেশ কয়েকজন কর্মী

Loading... রাজ্য
বুধবার দুপুরে ভয়াবহ আগুন হাওড়ার একটি রঙ তৈরির কারখানায়, আহত বেশ কয়েকজন কর্মী
#news #colour making #factory #huge fire #workers injured #Howrah #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার একটি রঙ কারখানায় ভয়াবহ আগুন। এই ঘটনায় ওই কারখানার বেশ কয়েকজন কর্মী আগুনে পুড়ে জখম হয়েছেন। বুধবার দুপুরে একটি বেসরকারি রঙ তৈরির কারখানায় আগুন লাগে। দমকল সূত্রের খবর, এখনও পর্যন্ত দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। অত্যন্ত তৎপরতার সাথে চেষ্টা চালালেও প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নেভানোর কাজ বেশ কঠিন হয়ে পড়েছে দমকল কর্মীদের কাছে। 

{link}
আহত কর্মীদের মধ্যে চারজনকে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। যেহেতু রং কারখানায় প্রচুর দাহ্য জিনিস মজুত থাকে তাই আগুন আরও ভয়াবহ আকার নিয়েছে বলে দমকল সূত্রে খবর। হাওড়া, শিবপুর এবং দমকলের অন্যান্য কেন্দ্র থেকে বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হচ্ছে। 

সর্বশেষ আপডেট: