Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দুর্নীতি প্রসঙ্গে দলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার

Loading... রাজ্য
দুর্নীতি প্রসঙ্গে দলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার
#news #corruption #TMC #BJP #Chandranath Sinha #Birbhum #Bolpur #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ বর্তমানে রাজ্যে সংবাদের শিরোনাম জুড়ে শুধুই দুর্নীতি, যে দূর্নীতির প্রভাবে কার্যত নাজেহাল অবস্থা রাজের শাসক শিবিরের। এস এস সি সহ বিভিন্ন দুর্নীতি নিয়ে জেরবার রাজ্যের তাবড় তাবড় মন্ত্রীরা। এবার এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এর মুখ থেকে শোনা গেল স্বীকারোক্তি। তিনি দাবি করেছেন, কয়েকজন নেতা মন্ত্রী চুরি করছেন এটা ঠিক। কিন্তু তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন বলেও দাবি করেন তিনি। অর্থাৎ ভাঙলেন কিন্তু মচকালেন না।

{link}
একইসাথে এই দূর্নীতি প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করে তিনি জানান, বিজেপির বহু নেতাকর্মী রয়েছেন যারা নানান দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের স্বজনপোষণের চাকরি পাচ্ছেন অনেকে, এমনকি খুন ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সেই সকল ঘটনা যখন আদালতে যাচ্ছে সেই সময় তারা  পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এতোএব রাজনৈতিক চাপউতোর কিন্তু বজায় রইল এই বিষয়টিকে কেন্দ্র করে। যদিও এই একই বিষয়ে জড়িয়েছে দুই পক্ষেরই নাম, তুলনায় বেশি আক্রান্ত হয়েছে শাসক শিবির, সেই কথাটি স্পষ্ট। তবে যে দুর্নীতি নিয়ে সংবাদের ও সিবিআই তদন্তের প্রভাবে যে ঝড় উঠেছে, সেই ঝড় যে খুব শীগগির শান্ত হবে, তা কিন্তু মনে হচ্ছে না বলেই স্পষ্ট। 

সর্বশেষ আপডেট: