Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গৃহবধূকে খুনের ঘটনায় উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর থানা, হাতাহাতি, পাল্টা লাঠিচার্য পুলিশের

Loading... রাজ্য
গৃহবধূকে খুনের ঘটনায় উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর থানা, হাতাহাতি, পাল্টা লাঠিচার্য পুলিশের
#news #crime #housewife #murdered #Jagatballabhpur Police Station #Crime #Howrah #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ গৃহবধূকে খুনের ঘটনায় উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর থানা। জগৎবল্লভপুর এর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ায় পনের দাবিতে গৃহবধূকে খুন করে কাপড় দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয় অভিযুক্তদেরও। 

{link}
সালমা বেগম নামে বছর পঁচিশের ওই গৃহবধূর বছর চারেক আগে বিয়ে হয় বাবলু মল্লিকের সঙ্গে। সালমার পরিবারের লোকের অভিযোগ বিয়ের পর থেকেই টাকার জন্য তাদের মেয়েকে শারীরিক এবং মানসিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। গতকাল রাতে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে সরাসরি অভিযোগ করেছেন তারা। এই ঘটনায় জগৎবল্লভপুর থানার পুলিশ স্বামী, শ্বশুর, শাশুড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে এলে সালমার বাপের বাড়ির লোকজন থানায় চড়াও হয় বলে অভিযোগ। তখনই শুরু হয় দু পক্ষের মধ্যে মারামারি। থানার মধ্যে ঢুকে পুলিশকে ধাক্কা মারে বচসা করতে থাকা কয়েকজন। যার ফলস্বরূপ পুলিশ পাল্টা লাঠিচার্জ করে হামলাকারীদের সরিয়ে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। ঘটনার প্রভাবে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে থানা চত্বর। বর্তমানে পরিস্থিতি সম্পূর্নভাবে নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হয়েছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: