Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার শিবপুরে গভীর রাত্রে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

Loading... রাজ্য
হাওড়ার শিবপুরে গভীর রাত্রে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে
#news #Howrah #Crime #Boy #Murder #Shibpur Police Station #Kolkata #West Bengal #India #সংবাদ #হাওড়া

গভীর রাতে যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার শিবপুরে। সূত্রের খবর মৃত যুবকের নাম রয়িশ আজম,  সে কাউসঘাট রোডের বাসিন্দা। পরিবার সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বন্ধুর বাড়ি যাবে বলে দাদার থেকে টাকা নিয়ে বেরিয়ে যায় ওই যুবক। বেশ কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায় অলকার সিনেমা হলের পাশে। 

{link}
স্থানীয় বাসিন্দারা শিবপুর থানায় জানালে ঘটনার স্থলে পুলিশ এসে উদ্ধার করে। তৎক্ষণাৎ দেহটিকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের দেওয়া খবর অনুযাই তার দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের অভিযোগ দুই থেকে তিনজন মিলে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই যুবককে। শিবপুর থানা পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। আজ সকালে তাদের হাওড়া কোর্টেও তোলা হয়েছে। বিস্তারিত তদন্ত চলবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

সর্বশেষ আপডেট: