Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ডোমজুড় থানার অন্তর্গত মাকড়দহে প্রকাশ্যে গুলি করে খুন, চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায়

Loading... রাজ্য
ডোমজুড় থানার অন্তর্গত মাকড়দহে প্রকাশ্যে গুলি করে খুন, চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায়
#news #crime #murder #open murder #firing #Domjur #Makardaha #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের সাতসকালে প্রকাশ্যে গুলি করে খুন হাওড়ায়। রবিবার সকালে ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ এলাকার ঘটনা। প্রকাশ্যে গুলি করে তাপস নামে এক ব্যক্তিকে খুন করে পালায় দুষ্কৃতীরা। মোট পাঁচ রাউন্ড গুলি চলে। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এসে ভয়াবহ দৃশ্য দেখে পুলিশে খবর দেয়। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যাক্তিকে মৃত বলে ঘোষনা করেন হাসপাতালের ডাক্তার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

{link}
নিহত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রোজকার মতোই সকালে বাজার করতে বেরিয়েছিলেন তিনি। বেরোনোর খানিক্ষন পরে তার বাড়ি থেকে সামান্য দূরত্বেই তাকে গুলি করে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার ব্যাপারে জানার পর তৎক্ষণাৎ তাদের বাড়িতে এসে খবর দেয়। উল্লেখযোগ্যভাবে মৃত তাপসের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। এমনকি এর আগেও তাকে ঘরে ঢুকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন মৃতর স্ত্রী। সেই সময় রক্ষা পাওয়া গেলেও এইবারে আর শেষরক্ষা হল না। কে বা কারা কি উদ্দেশ্যে এই খুন করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: