Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শনিবার প্রকাশ্যে দিবালোকে দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চুঁচুড়া হাসপাতাল চত্বরে

Loading... রাজ্য
শনিবার প্রকাশ্যে দিবালোকে দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চুঁচুড়া হাসপাতাল চত্বরে
#news #crime #open shootout #Chunchura #Hospital #Hoogly #police investigation #criminal #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হুগলীঃ শনিবার প্রকাশ্য দিবালোকে চুঁচুড়া হাসপাতালের ভেতরে শুটআউট। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসতে চন্দননগর কমিশনারের বিরাট পুলিশ বাহিনী ঘিরে ফেলে হাসপাতাল চত্বর। গুলির শব্দে হাসপাতালে উপস্থিত একাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। প্রানভয়ে ছুটতে শুরু করেন এদিক ওদিক। দ্রুত পুলিশ পদক্ষেপ গ্রহন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

{link}
পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন মেডিকেল করাতে আনা হয়েছিল একদা প্রখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে। পুলিশের গাড়িতে তার এক সঙ্গীও ছিল। সেই টোটন বিশ্বাস কে লক্ষ্য করে গুলি ছোড়ে  দুষ্কৃতীরা।  তার পেটে গুলি লেগেছে। তাকে ইতিমধ্যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।  ঘটনার পরপরই দ্রুত হাসপাতালে ঘিরে ফেলে পুলিশের বিরাট বাহিনী। গুলি ভেতরে না বাইরে কোথা থেকে ছোড়া হয়েছে তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনাটির বিস্তারিত তদন্তও শুরু করেছে পুলিশ। তবে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহরে। রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছে সাধারন মানুষ। 

সর্বশেষ আপডেট: