নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ গৃহবধূকে বিষ খাইয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গৃহবধূর বাবার অভিযোগ মেয়েকে খুন করেছে তার স্বামী। অভিযোগ অস্বীকার স্বামীর। হাওড়া জেলা হাসপাতালের ভেতরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি।
{link}
মৃতার বাবার অভিযোগ দীর্ঘদিন ধরেই মেয়ের ওপরে অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। শনিবার সকালে জগদিশপুর কয়ালপাড়ায় শ্বশুরবাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় গৃহবধূ পিংকি দেবনাথকে(২২) হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। বছর দশেক আগে সালকিয়ার বাসিন্দা পিংকি অধিকারীর সাথে বিয়ে হয় জিগদিশপুর কয়ালপাড়ার বাসিন্দা গেঞ্জি কারখানার কর্মী শুভঙ্কর দেবনাথের। তাদের একটি বছর সাতেক বয়সের ছেলেও রয়েছে। অন্যদিকে অভিযুক্ত স্বামীর বক্তব্য তাকে ফাঁসাতেই তার বউ এমন পদক্ষেপ গ্রহন করেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
