Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গঙ্গাসাগরের বেগুয়াখালি এলাকায় হুগলি নদীর ধার থেকে উদ্ধার একটি বাচ্চা কুমির

Loading... রাজ্য
গঙ্গাসাগরের বেগুয়াখালি এলাকায় হুগলি নদীর ধার থেকে উদ্ধার একটি বাচ্চা কুমির
#animals #crocodile #Gangasagar #South 24 Paragana #West Bengal #সংবাদ #কুমির

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনাঃ স্থানীয় এলাকায় হঠাৎ দেখা, গঙ্গাসাগরের বেগুয়াখালি এলাকায় হুগলি নদীর ধারে একটি কুমিরের বাচ্চা কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চারপেয়ে সরিসৃপকে দেখতে পাওয়ার খবর ছড়ানোর কিছুক্ষনের মধ্যে স্থানীয় মানুষেরা এসে ভিড় করেন তাকে দেখবে বলে। যার ফলে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। 

{link}
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযাই, শুক্রবার সকালে বেগুয়াখালি এলাকায় হুগলি নদীতে এক মৎস্যজীবী মাছ ধরতে গেলে নদীর পাড়ে একটি কুমিরের বাচ্চাকে দেখতে পায়। এরপর সে আশেপাশের লোকজনকে জানায় ঘটনাটির কথা। কুমিরটিকে দেখার জন্য গ্রামের মানুষ ভিড় জমায় হুগলি নদীর পাড়ে। খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায় পুলিশকে। শেষ পর্যন্ত পুলিশ  এসে কুমিরের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায়। 

সর্বশেষ আপডেট: