Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বৌভাতের অনুষ্ঠানের আগেই সদ্য বিবাহিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কাঁথিতে

Loading... রাজ্য
বৌভাতের অনুষ্ঠানের আগেই সদ্য বিবাহিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কাঁথিতে
#news #Reception #Marriage life #Groom #suicide #Kontai #East Medinipur #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ ফুলশয্যার আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল সদ্য বিবাহিত যুবক। ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের কাঁথি থানার শটিকেশ্বর এলাকার। পুলিশ জানিয়েছে মৃত যুবক বলরাম দাস (২৯)। যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যরা মুখে কুলুপ এঁটেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

{link}

ফুলশয্যার আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল সদ্য বিবাহিত যুবক। ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের কাঁথি থানার শটিকেশ্বর এলাকার। পুলিশ জানিয়েছে মৃত যুবক বলরাম দাস (২৯)। যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যরা মুখে কুলুপ এঁটেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

সূত্রের খবর, কাঁথির দেশপ্রাণ ব্লকের কাঁথি থানার শটিকেশ্বর এলাকার বলরাম দাস ভিন রাজ্য উড়িষ্যার রং মিস্ত্রি। বিবাহ জন্য গত কয়েকদিন আগে বাড়ি ফিরে ওই যুবক। এরপর গত দুদিন আগে বলরামের বিবাহ সম্পন্ন হয়। বাড়িতে এখনোও আত্মীয় পরিজনরা রয়েছে। বৃহস্পতিবার সকালে ওই যুবকের কোথাও সন্ধান পাওয়া যায়নি। পারিবারিক নিয়ম মতে  বৃহস্পতিবার তাদের ছিল বৌভাত। বুধবার রাতে নববধূ বাড়িতে ঘুমালেও, অন্যত্র ঘুমিয়ে ছিলেন সদ্য বিবাহিতা যুবক বলরাম‌। বৃহস্পতিবার সকালে বলরাম দাসের কোথাও খোঁজ পাওয়া যায়নি। খোঁজাখুঁজি করার পর বাড়ির বাগানে একটি ঝুড়িতে কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার খবর দেওয়া হয় কাঁথি থানার পুলিশকে। মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ভীড় জমান এলাকার কয়েক'শ বাসিন্দারা‌। কাঁথি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন " যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে এমন ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে "।

 

সর্বশেষ আপডেট: