নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য পাড়ার অন্য কিছু যুবকের সঙ্গে কলকাতার আহিড়িটোলা ঘাটে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক কিশোরের। সমীর রাজপুত (১৭) নামে ওই কিশোর হাওড়ার জগাছা থানা এলাকার ব্রজনাথ লাহিড়ি লেনের শ্রমিক কলোনীর বাসিন্দা। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
{link}
স্থানীয় সূত্রে খবর ওই কিশোর হাওড়া ময়দানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তাঁর বাবা শিবাজি রাজপুত ব্রজনাথ লাহিড়ি লেনেরই একটি কারখানায় কাজ করেন। যে কারখানায় কাজ করেন শিবাজি সেই কারখানারই দেওয়া একটি ঘরে একমাত্র সন্তান সমীর ও তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। এদিন হাওড়ার বাড়িতে খবর পৌঁছানো মাত্র কান্নায় ভেঙে পড়েন সমীরের মা। মর্মান্তিক ঘটনায় পৃথিবী থেকে অকালে বিদায় নিল একটি তরতাজা প্রান।
