Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনই এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার জয়নগরে

Loading... রাজ্য
উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনই এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার জয়নগরে
#Higher Secondary Examination #HS #student #suicide #West Bengal #South 24 Parahgana #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনই এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগর এলাকায়l সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানা এলাকার যৌথিয়া গ্রামে।

{link}

স্থানীয় সূত্রের খবর,পেশায় ব্যবসায়ী জয়ন্ত মন্ডলের মেয়ে তৃষা মন্ডল এলাকার স্থানীয় বিদ্যালয় নিমপীঠ সারদা আশ্রম স্কুল এর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীl শনিবার উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষাও দিয়েছে তৃষাl বাড়িতে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় তাকে দেখেছিলেন তার পরিবারের লোকজনেরাl সোমবার সকালে তার বাড়ির লোকজন ঘরের মধ্যেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশl

{link}

তবে কি কারনে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এইভাবে আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনও পর্যন্ত সন্দিহান তার পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা। এহেন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিক ভাবেই তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ আপডেট: