নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একই পরিবারের তিন জনের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের পারুই থানার অন্তর্গত মহুলা গ্রামে।মৃতরা হলেন প্রশান্ত পাত্র, তৃপ্তি পাত্র এবং তাদের ছেলে দীপ পাত্র।
{link}
বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। যাতে তারা লিখেছেন, পারিবারিক অশান্তির কারণে তারা এমন পথ বেছে নিয়েছেন। এর জন্য তারা ৭ জনকে দোষারোপ করে সুইসাইড নোটে তাদের নামও উল্লেখ করেছেন। এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। ইতিমধ্যে তাদের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আশা হয়েছে।
{link}
মৃতা তৃপ্তি পাত্রর দাদা জানিয়েছেন, তৃপ্তির শ্বশুরবাড়িতে মাঝেমধ্যেই ঝগড়া অশান্তি হত।ঝগড়া অশান্তি বেশি হলে মাঝেমধ্যে দীপ তৃপ্তিকে তার বাড়ি রেখে যেত।আবার কিছুদিন পর এসে নিয়েও যেত।একবার তৃপ্তি শ্বশুরবাড়ি থেকে পালিয়েও চলে আসেন। তার দাদার অভিযোগ, তৃপ্তির শ্বশুরবাড়ির লোকেরা তার উপর অত্যাচার করত। তিনি অনেকবার এর মীমাংশা করে এলেও তাতে কোনোই লাভ হয়নি। একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুতে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
