একটি শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়।সার্বিক ভাবে ডেঙ্গু কে নিয়ন্ত্রন করার জন্য যে পরিকল্পনা নেওয়া দরকার তা বাস্তবে নেওয়া হয়নি। মৃত্যুর ঘটনার পরে ঢাক ঢোল পিটিয়ে ডেঙ্গু নিধন যোগ্য শুরু হলেও পরিকাঠামো ও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে সেই উদ্ধ্যেশ্য রুপায়িত হয়না। হাওড়া পুরসভার অন্তর্গত ২৪নম্বর ওয়ার্ডে ১০ নম্বর যোগীন মুখার্জি লেনে দূর্গা পূজা থেকেই ডেঙ্গুতে আক্রান্ত বেশ কয়েকজন। এই মুহূর্তে ওই এলাকায় ২২জন আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার রাতে ১শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয়সুত্রে জানা গিয়েছে। মৃত শিশুর নাম রিয়া চক্রবর্তী (৮) চলতি মাসের 23 তারিখ থেকে আক্রান্ত পরিবারের লোকেরা হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতা মেডিকেল হাসপাতালে গতকাল রাতে মৃত্যু হয় ওই শিশুটির। মৃতের পরিবারের সাথে দেখা করতে আসেন হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্ত্তী । অন্যদিকে স্থানীয়দের অভিযোগ এলাকায় নিয়মিত পরিষ্কারের কাজে ঘাটতি রয়েছে। মাসে ১-২বার পরিষ্কারের কাজ করেন পুরসভার কর্মীরা। পুরসভায় খবর দিলে তবেই সাফাই কর্মীদের পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় শোকের সায়া।
ডেঙ্গুতে শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ায়
Loading...
রাজ্য
#news
#dengue
#Death
#Howrah
#municipal
#Corporation
#Sankrail
#West Bengal
#India
সর্বশেষ আপডেট:

