নিজস্ব সংবাদদাতা, নদীয়া: ফের নৃশংসতার শিকার অবলা প্রাণীরা। এগারোটি কুকুরকে একসঙ্গে কীটনাশক খাইয়ে মেরে দেওয়ার অভিযোগ।ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরের বহিরগাছি এলাকায়।ধৃতের নাম হজরত বিশ্বাস ও মিয়া বিশ্বাস।
{link}
স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ওই এলাকায় এক শিশু কে একটি কুকুর কামড়ায় ।এরপরই ওই যুবকেরা ক্ষোভে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুরের বাচ্চা সহ এগারোটি কুকুরকে হত্যা করে বলে অভিযোগ।স্থানীয় এক মহিলা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে চাপড়া থানায় লিখিত অভিযোগ করেন। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
{link}
ইতিমধ্যেই এই নৃশংস ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।হজরত বিশ্বাস ও মিয়া বিশ্বাস নামে দুজন ব্যাক্তিকে গ্রেফতার ও করা হয়েছে। অভিযুক্তদের আজই কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়।
.jpeg)
