নিজস্ব সংবাদদাতা, কুচবিহারঃ তুফানগঞ্জ এর বিধায়ক মালতি রায় কে তুফানগঞ্জ পুরসভার ঢুকতে বাধা পুলিশের। বাঁধা পেয়ে রীতিমতো রাগান্বিত হয়ে ওঠেন বিধায়িকা। তারপরেই পুলিশের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক শুরু হয় তার। কিছুক্ষনের মধ্যেই বাগযুদ্ধ বেঁধে যায় পুলিশ ও বিধায়িকার মধ্যে। পুলিশ কথোপকথনে জানায়, মালতির রভার গাড়ির অনুমতি রয়েছে কিন্তু তার পৌরসভা এলাকায় প্রবেশের অনুমতি নেই। যেহেতু তিনি কুচবিহারের ভোটার।
কিন্তু একজন জনপ্রতিনিধি কে কি করে তার বিধানসভা এলাকায় প্রবেশে বাধা দেওয়া হয়, সেই বিষয়েই প্রশ্ন তুলেছেন মালতি রায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এর পাশাপাশি ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী জিৎ বসাকের নিখোঁজের বিষয় নিয়ে প্রসেনজিৎ বাসাকের স্ত্রী মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রশাসনের পক্ষ থেকে। যার ফলে ভোটোগ্রহনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত অবস্থা তুফানগঞ্জে।
