Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ড্রাইভারের সাথে বিবাহ বহির্ভুত সম্পর্ক, বিতর্কে বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি

Loading... রাজ্য
ড্রাইভারের সাথে বিবাহ বহির্ভুত সম্পর্ক, বিতর্কে বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি
#news #extra marital affair #MLA #Chandana Bauri #BJP #Husband #driver #West Bengal #India #সংবাদ #রাজনীতি

নিজের ড্রাইভারের সাথে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়ালেন বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক বিজেপির চন্দনা বাউরি। স্বামী এবং সন্তান বর্তমান থাকতেই দ্বিতীয়বারের জন্য ড্রাইভারকে বিয়ে করে বিপাকে বিধায়ক। এই পর থেকেই দলের মধ্যেই চন্দনা বারুইয়ের উপর উপছে পড়ছে ক্ষোভ। পুলিশ অবশ্য বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক বিজেপির চন্দনা বাউরিকে তাঁর প্রথম স্বামীর সঙ্গে ঘরে ফেরত পাঠিয়েছে। চন্দনা নিজে অবশ্য বিয়ের কথা অস্বীকার করলেও  চন্দনা যে দ্বিতীয়বার বিয়ে করেছেন, তা জানিয়েছে পুলিশই।

{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে স্বামী ও দুধের সন্তানের কথা চিন্তা না করেই লুকিয়ে তার ড্রাইভার কৃষ্ণকে বিয়ে করে ফেলেন চন্দনা। তার পর তাঁরা এক সঙ্গেই ছিলেন। বিষয়টি জানতে পেরে গঙ্গাজলঘাঁটি থানায় যান চন্দনার প্রথম স্বামী। যদিও স্ত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি। পুলিশ চন্দনা ও কৃষ্ণকে ডেকে পাঠায়। খবর পেয়ে ততক্ষণে থানায় হাজির  হন কৃষ্ণের প্রথম স্ত্রীও। এরপর পুলিশ চন্দনাকে তাঁর প্রথম স্বামীর সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন। কৃষ্ণ ফিরে যায় তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে।

{link}
একুশের বিধানসভা নির্বাচনে যে কজন প্রার্থীকে নিয়ে রাজ্য জুড়ে জোরালো আলোচনা হচ্ছিল, চন্দনা তাঁদের মধ্যে অন্যতম। অতি দরিদ্র পরিবারের চন্দনাকে প্রার্থী করে চমক দেয় বিজেপি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের চন্দনাকে ভোটের ময়দানে দেখে কোমর কষে নেমে পড়েন গেরুয়া শিবিরের নেতা-কর্মী-সমর্থকরা। রোদ ঝড় জল উপেক্ষা করে চন্দনা প্রচার করে গিয়েছেন অন্যান্য বিরোধী প্রার্থীদের মতোই। তাঁর এবং তাঁর দলের কর্মীদের সে লড়াই ব্যর্থ হয়নি। বিপুল ভোটে প্রতিপক্ষকে ধরাশায়ী করে জয়ী হয়েছেন চন্দনা। সংসারের পাশাপাশি এলাকার মানুষদের নিয়ে সুস্থ জীবন যাপন করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। 

{link}
সম্প্রতি তিনি তাঁরই গাড়ি চালক কৃষ্ণ কুন্ডর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। ঘটনার জেরে হই হই পড়ে যায় দলেই। যদিও বিয়ের কথা অস্বীকার করেছেন চন্দনা। তিনি বলেন, আমার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। স্বামীর সঙ্গে সামান্য ঝামেলা হয়েছিল। তাই পুলিশের দ্বারস্থ হন স্বামী। তবে চন্দনার দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেছেন বাঁকুড়ার পুলিশ সুপার। এখন কোথাকার জল কতদূর গড়ায় তাই দেখার বিষয়। 

সর্বশেষ আপডেট: