Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সাংসারিক ঝামেলা, জয়নগরে স্ত্রীর হাতে মার খেয়ে গুরুতর জখম স্বামী

Loading... রাজ্য
সাংসারিক ঝামেলা, জয়নগরে স্ত্রীর হাতে মার খেয়ে গুরুতর জখম স্বামী
#husband wife #fight #Jaynagar #Police #crime #South 24 Paragana #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :-  স্ত্রীর হাতে মার খেয়ে গুরুতর জখম স্বামী। সোমবার রাতে জয়নগর থানার অধীন জয়নগর মজিলপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য। ওই ওয়ার্ডের হাজরা পাড়ার এক ভাড়া বাড়িতে থাকেন পেশায় দিনমজুর সমীর দাস ও তার স্ত্রী রাখী ওরফে পাখি দাস। রাখী পৌরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মী। স্থানীয় সূত্রে খবর প্রায় দিনই টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন কারনে তাদের মধ্যে সাংসারিক ঝামেলা লেগে থাকত।

{link}
সোমবার আবারও দুপুরে দুজনের মধ্যে গন্ডগোল বাঁধে। পরে তারা দুজনে ঘরের মালিকের কাছে যায় নিজেদের ঝামেলা নিয়ে। ঘর মালিক তাদের সাংসারিক ঝামেলার ভেতর ঢুকতে রাজী হননি। তিনি বলেন,  সাংসারিক ঝামেলা তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। তার পরে এদিন রাতে তাদের দুজনের মধ্যে ঝামেলা চরম পর্যায়ে চলে যায়। আর তখনই স্ত্রী হাতের কাছে থাকা বঁটি দিয়ে স্বামীর উপর আঘাত করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয়দের চেষ্টায় আহত  সমীর দাসকে স্থানীয় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর আহত সমীর দাস সোমবার রাতে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
 

সর্বশেষ আপডেট: