ভোররাতে জলপাইগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আটটি দোকান। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে খুব ভোরে প্রাতঃভ্রমণকারীরা আগুন দেখতে পান। তারপর খবর দেওয়া দমকলকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘন্তা দুয়েক চেষ্টার পর নিয়ন্ত্রিনে আসে আগুন।
{link}
স্থানিয় মানুষদের অনুমান শর্ট সার্কিট হয়ে একটি দোকানে। তার থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তারপর আগুন ছড়াতে শুরু করে পাশের দোকান গুলিতে। জানা গিয়েছে পুরে যাওয়া দোকানগুলির মধ্যে ছিল মুদিখানা, গ্যারাজ সহ স্টেশনারি, সেলুন ও দুটো গাড়ির পার্টসের দোকানও ছিল। কিছুক্ষন পর ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি থাকা আটটি দোকান। জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা। কি থেকে এই ভয়াবহ আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ।
{link}
