সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: উত্তরকাশীতে বেড়াতে গিয়ে গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় পাঁচ বাঙালি অভিযাত্রীর। শুক্রবার পাঁচ বাঙালি অভিযাত্রীর নিথর দেহ ফিরল রাজ্যে । দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার নরেন্দ্রপুরে ভূঁইয়া পরিবারে এরপর নেমে আসে শোকের ছায়া। বেড়াতে গিয়ে একই পরিবারের তিনজন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায়।
{link}
শুক্রবার সন্ধ্যায় ভূঁইয়া পরিবারের তিন সদস্যের মৃতদেহ ফেরে বাড়িতে ।পাড়া প্রতিবেশীর সবার কাছেই অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন তিনজনেই। মদন মোহন ভূঁইয়া, স্ত্রী ঝুমা ভূঁইয়া ছেলে নীলেশ ভূঁইয়া। নরেন্দ্রপুর এর বাড়িতে মৃতদেহ পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। প্রতিবেশীরা জানিয়েছে,পাড়ার সবাইকে নিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেছিল কদিন আগেই । এলাকার সবাই যাতে রবীন্দ্র সংস্কৃতি ধারাবাহিকতা বজায় রাখে তারজন্য আনন্দমেলা নামে একটি সংস্থাও তৈরি করে নিজের হাতে। দেহ ফিরলে সবাই শেষ শ্রদ্ধা জানায়। এরপর এখান থেকে দেহ দেশের বাড়ি সুন্দরবনের পাথরপ্রতিমায় নিয়ে যাওয়া এদিন রাতেই। সেখানেই গভীর রাতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ঠিক হয়। নরেন্দ্রপুর এর পাশাপাশি দেহ দেশের বাড়ি পৌঁছালে সেখানে ও গোটা গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া।
