Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গোদের উপরে বিষফোঁড়া

Loading... রাজ্য
গোদের উপরে বিষফোঁড়া
#news #flood #Murshidabad #Rain #DVC #Durgapur #Massanjhor #Barrrage #Jharkhand #West Bengal #India

দুর্গাপুর ব্যারেজ ও ম্যাসেনজোর ও তিলিপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিথি মুএরশিদাবাদে। ঝাড়খণ্ড ও দুর্গাপূর আসানসোল এলাকায় প্রবল বৃষ্টিতে জল ছারে ডিভিসি। এর কারনে বন্যা পরিস্থিতি তৈরি হল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা এলাকায়। শুক্রবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের অন্তর্গত কল্লা, ছত্রপুর, গুন্দুরিয়া সহ বিস্তীর্ণ গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে । ইতি মধ্যেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে কান্দি ভরতপুর রাজ্যে সড়কের উপর।

{link}
 দুর্গাপুর ব্যারেজ ও ম্যাসেনজোর ও তিলিপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা অন্তর্গত ভরতপুর ব্লকে। শুক্রবার সকাল থেকে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে চাষের জমি জলমগ্ন হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। যারা পথচারী আছেন জানাচ্ছেন এইভাবে জলমগ্ন হওয়ায় দূর্ঘটনা বাড়তে পারে। অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন ওনারা।


 এইভাবে জল বাড়তে থাকলে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। প্রতিবার জল বাড়লে এইভাবেই ভেসে যায় এলাকা, রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে অসুবিধার সৃষ্টি হয়। সরকার এই বিষয়ে ব্যবস্থা না নিলে দূর্ভোগের শিকার হতে হবে সকলকে। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে সমগ্র বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে জরুরী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেট: