গত শনিবার রাতে হাওড়ায় বিজেপি কর্মীর স্ত্রীকে গনধর্ষনের অভিযোগ উঠলো তৃনমূল নেতাদের বিরুদ্ধে।ঘটনার অভিযোগে গ্রেফতার তৃনমূলের অঞ্চল সভাপতি ও এলাকার তৃনমূলের যুব সভাপতি। আমতা বিধানসভা কেন্দ্রের বাগনান থানার বাইনান এলাকার ঘটনা।
{link}
সুত্রের খবরে জানা গিয়েছে নির্যাতিতা মহিলার কয়েক মাস আগে স্ট্রোক হয়। সেই কারনে তিনি কথা বলতে পারেন না।তার স্বামী বিশেষ কাজে শনিবার রাতে কলকাতায় থেকে গিয়েছিলেন। সেই সুযোগে এলাকার তৃনমূলের অঞ্চল সভাপতি কুতুবুদ্দিন মল্লিক ও যুব সভাপতি দেবাশীষ রানা সহ ৫ জন শনিবার রাত সাড়ে ১২ টা নাগাদ তাদের বাড়িতে আসে এবং নির্যাতিতার ডাক নাম ধরে ডাকে। স্বামী ফিরেছে ভেবে দরজা খুলতেই তারা নির্যাতিতা মহিলার উপর ঝাপিয়ে পড়ে এবং তাকে গনধর্ষন করা হয়।
{link}
ভোর সাড়ে ৫ টার সময় তার বড় ছেলে ঘুম থেকে উঠে দেখেন হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন তার মা এবং তার বাবার মটোর সাইকেল টি রয়েছে তার উপর চাপানো। এরপরেই তার বাবাকে ফোন করে সমস্ত ঘটনা জানান মহিলার ছেলে। তারপরেই নির্যাতিতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
{link}
এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত এলাকার তৃনমূলের অঞ্চল সভাপতি কুতুব উদ্দিন মল্লিক ও যুব সভাপতি দেবাশীষ রানাকে গ্রেফতার করেছে। তাদের উলুবেড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল তাদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে। নির্যাতিতা মহিলার স্বামীর অভিযোগ তিনি বিজেপির সক্রীয় কর্মী, এবং তাদের বুথ থেকে গত বিধানসভা নির্বাচনে বিজেপি লিড পেয়েছে, তাই আক্রোশের কারণে তৃনমূলের দুস্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে। তিনি এবং তার পরিবার যথেষ্টই আতঙ্কিত রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
