নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ এক গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ঢাকা পাড়া এলাকায়।মৃতার নাম মিনা পাল। ইতিমধ্যেই গৃহবধূর বাপের বাড়ির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
{link}
পরিবার সূত্রে জানা যায়, ৬ বছর আগে নদীয়ার তাহেরপুর থানার বিননগর বিলপাড়ার বাসিন্দা যুবতী মিনা পালের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় শান্তিপুর থানা ঢাকা পাড়ার বাসিন্দা উজ্জ্বল পালের। বর্তমানে তাদের একটি তিন বছরের কন্যা সন্তানও রয়েছে। মিনার পরিবারের অভিযোগ, বিয়ের এক বছর পর থেকেই বিভিন্ন অজুহাত নিয়ে তার স্বামী উজ্জল পাল, শশুর অতীশ পাল, শাশুড়ি কল্পনা পাল এবং জা টুম্পা পাল তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। কিছুদিন আগেও তাকে টাকা চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর পরিবারের। এর আগেও অত্যাচার সহ্য করতে না পেরে একাধিকবার বাবার বাড়ি চলে যায় সে। অভিযুক্ত স্বামী উজ্জল পাল বারবার তাকে আবারও প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগেও তাকে অনুরোধ করে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসে পরিকল্পনা মাফিক তাকে মেরে ফেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।
{link}
তবে মিনার শ্বশুড়বাড়ির সদস্যের অভিযোগ এটা আত্মহত্যা। স্বামীর সাথে ঝগড়ার কারনেই সে এমনটা করেছে। শান্তিপুর থানায় মিনার বাপের বাড়ির তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গৃহবধূর পরিবারের লোকজন চাইছেন আইন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।তবে সঠিক তদন্তের পরেই জানা যাবে এটা আত্মহত্যা নাকি খুন।
