Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অবিরাম বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, আহত ১

Loading... রাজ্য
অবিরাম বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, আহত ১
#news #incessant #rainfall #collapse of building #Howrah #fire #brigade #injury #hospitalised #West Bengal #India

গত তিন দিনের অবিরাম বৃষ্টিতে বাড়ির পাঁচিল  ধ্বসে বিপত্তি হাওড়ার  সালকিয়ায় । ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সুত্র থেকে জানা গিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে পরেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। উদ্ধারের চেষ্টায় দমকল কর্মী ও বিপর্যয় মোকাবিলা টিম। ঘটনাটি শনিবার সকালে ঘটেছে মালিপাঁচঘরা থানা এলাকার 7/1,হরদয়াল বাবু লেনে।

{link}
স্থানীয় সুত্রে জানা গিয়েছে স্থানীয় অমরনাথ দত্ত নামে বছর পঞ্চাশের এক ব্যাক্তি কল থেকে  বালতিতে জল ভোরে যখন বাড়ি ফিরছিলেন। সেইসময় আচমকাই একটি টালির বাড়ির দেওয়াল সহ একাংশ ধসে তার উপরে পড়ে এবং তিনি সেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে যান। আওয়াজ শুনে তড়িঘড়ি স্থানিয়রা উদ্ধার কাজ শুরু করে। তারপর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে মালিপাচঁঘড়া থানার পুলিশ, দমকল বিভাগের কর্মীরা এবং হাওড়া কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। সংকীর্ণ গলি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ধারকাজ দির্ঘসময় ধরে চলে । দীর্ঘক্ষন চেষ্টার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অমরনাথ দত্তকে।  পরে পুলিশ তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।

সর্বশেষ আপডেট: