Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কৃষ্ণনগরে একত্রে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবম শ্রেনীতে পাঠরত কিশোর কিশোরী

Loading... রাজ্য
কৃষ্ণনগরে একত্রে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবম শ্রেনীতে পাঠরত কিশোর কিশোরী
#news #love affair #school student #suicide #Krishnanagar #Nadia #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ফের রাজ্যে একসাথে আত্মহত্যা করল যুবক যুবতী। প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগরে। দেহ দুটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতাল পাঠায় নাকাশিপাড়া থানার  পুলিশ। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার সত্যপুর এলাকায়। 

{link}
স্থানীয় সূত্রে খবর সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বেরিয়েছিল সোনাতলা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পায়েল ঘোষ ও অয়ন ঘোষ।  দুজনের সোনাতলা স্কুলের নবম শ্রেণীতে পড়ে । এরপর খোঁজ করে যখন তাদের পাওয়া না যায় তখন অয়ন ঘোষের সত্যপুর এলাকার নতুন বাড়ির একটি ঘরের ভেতরে দুজনকে একসাথে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার মানুষ। তাদের দুজনের বাড়ি ছোট শিমুলিয়া এলাকায়। সত্যপুর এর এই নতুন বাড়িতে অয়ন পড়াশোনা করত। আজ দুজনে এই ঘরের মধ্যে ঢোকে পড়াশোনার নাম করে। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

{link}
পুলিশ গিয়ে দুজনে ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করে। কি কারণে তাদের মৃত্যু এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান সম্ভবত প্রেমঘটিত কারণে এই ঘটনা।এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া। নাকাশীপাড়া থানায় মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠায়। ঠিক কি কারনে এই পদক্ষেপ যুবক যুবতির, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত সুইসাইড নোট জাতীয় কিছু মেলেনি বলেও পুলিশ সূত্রে খবর। ঠিক কি কারনে এহেন পদক্ষেপ নিল এই যুগল? প্রেম, নাকি রয়েছে অন্য কোন কারন… প্রশ্ন উঠছেই। 

সর্বশেষ আপডেট: