নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: দুই টোটো চালকের সঙ্গে চম্পট দিল একই পরিবারের দুই গৃহবধূ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাগদা থানার আন্দুলপোতা গ্রাম ও সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। দুই গৃহবধূকে বাড়িতে ফিরে আসার আবেদন জানালেন তাদের বৃদ্ধ শশুর শিবপদ পাল। একইসাথে স্বামীকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন একজন টোটোচালকের গৃহবধূও। এই মর্মে নিখোঁজ বধূদের শ্বশুরবাড়ির তরফে বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ।
{link}
টোটো চালক দের নাম বিশ্বজিৎ মন্ডল এবং শিবু মজুমদার। টোটো চালানোর পাশাপাশি শিবুর সিন্দ্রানি বাজারে একটি চালের দোকানে রয়েছে। পাল বাড়ির মেজ ও ছোট বউ মিঠু পাল ও পবিত্রা পালের সঙ্গে বেশ কিছুদিন ধরে ওই দুই টোটো চালকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তবে সম্পর্কের জল যে এতোদূর এগিয়েছিল তা দুই পরিবারের কেউই আঁচ করতে পারেননি। শনিবার বিকেলে ননদের বাড়ি যাচ্ছে বলে বেরিয়েছিল দুই বধূ। ছোট বউ তার সঙ্গে নিজের ছেলেকে নিয়ে যায়। তবে তারা আর বাড়ি ফিরে আসেনি। তারা বাড়ি ফিরে না আসায় চিন্তা বাড়তে থাকে পরিবারের, পরে তাদের কানে আসে এহেন ঘটনার কথা। টোটো চালক বিশ্বজিৎ মন্ডল ও শিবু মজুমদারের এহেন কাণ্ডে ক্ষুব্দ তাদের স্ত্রীরা। তবুও একজনের স্ত্রী জানিয়েছেন তার স্বামী ফিরে এলে তাকে ফিরিয়ে নেবেন তিনি। যদিও পলাতক ৪ জন এখন কোথায় আছে তা জানা এখনও সম্ভবপর হয়ে ওঠেনি। শেষপর্যন্ত কি হয় সেটিই দেখার বিষয়।
প্রেমের টানে ২ টোটোচালকের সাথে সংসার ছাড়লেন বনগাঁর একই পরিবারের ২ গৃহবধূ
Loading...
রাজ্য
#news
#love
#affair
#two housewife runs away with auto drivers
#Banga
#West Bengal
#সংবাদ
সর্বশেষ আপডেট:
