নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ভালোবাসার টানে প্রেমিকের সাথে দেখা করতে সুদূর মেক্সিকো থেকে হাওড়ায় ছুটে এলেন প্রেমিকা। প্রেমিকের নাম অরিজিৎ ভট্টাচার্য। তিনি হাওড়ার বালি দুর্গাপুর সাহেববাগান এলাকার বাসিন্দা। এবং প্রেমিকার নাম লেসলি ডেলগাডো । তিনি মেক্সিকোর বাসিন্দা। জানা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।
{link}
হাওড়ার বালির বাসিন্দা অরিজিৎ ভট্টাচার্য বহুজাতিক সংস্থায় কর্মরত। করোনার শুরুতে ওয়ার্ক ফর্ম হোম শুরু করেন তিনি। কাজের পাশাপাশি সময় কাটাতে সোশ্যাল মিডিয়া ছিল ভরসা। সোশ্যাল মিডিয়া থেকেই তার আলাপ হয় মেক্সিকোর বাসিন্দা লেসলি ডেলগাডোর সঙ্গে। এরপর গভীর হয় সম্পর্ক। দেখা করার জন্য মন আকুল বিকুল করতে থাকে। কিন্তু দেখা করার কোনো উপায় ছিল না, কারণ তখন কোভিডের ঢেউ আছড়ে পড়েছিল সারা বিশ্বে।বন্ধ হয়ে গিয়েছিল ইন্টারন্যাশনাল ফ্লাইটও। এরপর এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতেই সোজা মেক্সিকো থেকে হাওড়ায় আরিজিতের বাড়িতে হাজির লেসলী। অরিজিৎ জানিয়েছেন কথাবার্তা বলে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। গত ১৯শে জুন তাদের রেজিস্ট্রিও হয়ে গিয়েছে। আগামী ৫ই জুলাই সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। তিনি মজা করে এও জানান যে, করোনা না এলে তাদের আলাপ হতো না।
{link}
আরিজিতের বাবা বিনায়ক ভট্টাচার্য অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী এবং তার মা কাকলী ভট্টাচার্য গৃহবধূ। বিনায়ক বাবু জানান, লেসলি অত্যন্ত ভালো মেয়ে। সে খুব তাড়াতাড়িই সবাইকে আপন করে নিয়েছে। তাদের সাথে ভালোভাবে কথা বলার জন্য সে বাংলাও শেখা শুরু করেছে। লেসলী জানান, তারা দুজনে এখন অক্টোবর মাস পর্যন্ত হাওড়াতেই থাকবে। এরপর তারা মেক্সিকো যাবে। সেখানে সামাজিক অনুষ্ঠান হবে। তিনি এও বলেন যে, বিয়ে নিয়ে সে প্রচন্ড এক্সাইটেড। অরিজিৎকে ভালোবেসে বিয়ে করতে পেরে সে ভীষন খুশী।
