Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বালিতে স্কুলপড়ুয়া কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য

Loading... রাজ্য
বালিতে স্কুলপড়ুয়া কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য
#news #murder #crime #suicide #Howrah #Bali #Bally #student #school #police #West Bengal #India #সংবাদ #অপরাধ

জাতীয় ক্যারাটে খেলোয়াড় ও ইউটিউবার এক নাবালিকা স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু বালিতে। রবিবার রাতে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন পামেলা অধিকারী (১৪) নামে এক কিশোরি। মেয়েটি বালি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলেন। স্বাভাবিক ভাবেই এইটুকু বাচ্ছা মেয়ের এহেন পদক্ষেপে স্তম্ভিত তার পরিবার। মৃত নাবালিকা স্কুল ছাত্রীর মায়ের অভিযোগ,  তার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। মেয়েকে তার দুই বন্ধু ব্ল্যাকমেল করত।  তারাই তাকে হত্যা করেছে। এর পাশাপাশি তার বাবা জানিয়েছেন এবিষয়ে কোনরকম ধারনাই ছিল না তাদের। মেয়ের এহেন পদক্ষেপ এখনও বিশ্বাস হচ্ছে না তার। বালি থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বালি থানার পুলিশ। খুন নাকি আত্মহত্যা? এই প্রশ্নের উত্তর জানতেই শুরু হয়েছে তদন্ত। 

সর্বশেষ আপডেট: