নিজস্ব সংবাদদাতাঃ একসময় যে ছেলেকে জন্ম দিয়ে নিজে হাতে লালন-পালন করে বড়ো করে তুলেছিলেন সেই ছেলেই কেড়ে নিল মায়ের প্রান। কাঠের খিল দিয়ে সজোরে মায়ের মাথায় আঘাত ছেলের, সেই আঘাতেই মৃত্যু মায়ের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শনিবার পূর্ব বর্ধমানের মেমারি দুনম্বর ব্লকের সাতগাছিয়া এক পঞ্চায়েতের ভারখান্ডা গ্ৰামে ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রুপালি পরমানিক। অভিযুক্ত ছেলে রাজিব পরমানিককে গ্ৰেফতার করেছে পুলিশ। শনিবার অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।
{link}
পরিবার ও স্থানীয় সূত্রের তরফে জানা গেছে ছেলে মানসিক ভারসাম্যহীন। গতকাল সন্ধেবেলা রুপালি দেবী ঘরে বসে টিভি দেখছিলেন। সেই সময় ছেলে রাজিব ঘরে ঢুকে দজ্জা বন্ধ করে দেয় এবং ঘর অন্ধকার করে দেয়। ঘরে থাকা কাঠের ভারি দরজার খিল নিয়ে সজোরে আঘাত করে মায়ের মাথায়, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকেন তিনি। ছেলে দোতালার ঘরে ঘটনা ঘটিয়ে নিচে নেমে পরিবারের অনান্য সদস্যদের এই বিষয়টি জানায়, যে সে মাকে আঘাত করেছে। তৎক্ষনাত বাড়ির লোকজন ছুটে উপরে যান। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশিরাও জড়ো হন। ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতা ওই মহিলার স্বামী জানিয়েছেন তিনি বাড়িতে ছিলেন না কাজে বাইরে ছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে যায়। হারিয়েছেন স্ত্রী কে, ছেলেও অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। এই মুহূর্তে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি।

