Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

স্বামী মনোজিৎতের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন বৈশাখীর, সম্পর্কে নতুন মোড়?

Loading... রাজ্য
স্বামী মনোজিৎতের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন বৈশাখীর, সম্পর্কে নতুন মোড়?
#news #politIcs #TMC #BJP #Shovon #Chatterjee #Baishakhi Banerjee #Mamata Banerjee #Ratna Chatterjee #Kolkata #Manjit Mondol #Howrah #West Bengal #India

শোভন-বৈশাখীর সম্পর্ক এই মুহূর্তে সর্বাধিক একটি চর্চার বিষয়।শোভনের সঙ্গে বৈশাখী বিবাহ সুত্রে আবদ্ধ হবে কিনা তা সময় বলবে।কিন্তু তার আগে বৈশাখী তার স্বামীর সঙ্গে সম্পর্কের ইতি টানতে এবার আইনের আশ্রয় নিতে চলেছেন। মনোজিতকে ডিভোর্স করে তিনি একটা আইনের শিলমোহর পেতে চাইছেন।

{link}
শোভনের সঙ্গে আমার বিয়ে হবে কিনা, তা বলবে সময়। শোভন আর আমার সম্পর্ক একটা স্বপ্নের মতো। একটা সুন্দর স্বপ্নের মতো আমাদের প্রতিটি দিন কাটে। শোভন বান্ধবী বৈশাখী উবাচ। বৈশাখীর মুখে এহেন উক্তি শুনে যারপরনাই বিস্মিত শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমি ডিভোর্স দিলে তবে তো শোভন-বৈশাখী বিয়ে হবে!
বছর তিনেক আগে স্বামী মনোজিৎ মণ্ডলের সাথে সংসার ছেড়ে বেরিয়ে শোভনের ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপর শোভন ও তাঁর বান্ধবী বৈশাখীকে নিয়ে জলঘোলা হয় বিস্তর। এর মধ্যেই  শুরু হয় শোভন ও রত্নার চট্টোপাধ্যায়ের সম্পর্কের তিক্ততা। শোভন-বৈশাখীর বন্ধুত্বের খবর কানে গেলে শোভনকে তিরস্কার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্ষোভে মন্ত্রিত্ব ছাড়েন শোভন। পরেও অবশ্য শোভন-বৈশাখীর বন্ধুত্বে চিড় ধরেনি।

{link}
পরে বান্ধবীকে নিয়ে দিল্লি উড়ে যান কলকাতার প্রাক্তন মহানাগরিক। যোগ দেন বিজেপিতে। পরে বিজেপির সঙ্গে বনিবনা না হওয়ায় ফ্ল্যাটের চৌহদ্দিতেই নিজেকে আটকে রাখেন শোভন। মাস কয়েক আগে শোভনকে গ্রেফতার করে ইডি। পরে ছাড়া পান জামিনে। তার পর থেকে রাজনীতির সংস্রব এড়িয়েই চলছেন শোভন-বৈশাখী। 


সম্প্রতি স্বামী মনোজিৎ মণ্ডলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন বৈশাখী। তার পর ফের একবার খবরের শিরোনামে চলে এসেছেন তিনি। এর পরেই আসে শোভন-বৈশাখীর বিয়ের প্রসঙ্গ। তখনই বৈশাখী বলেন, শোভনের সঙ্গে আমার বিয়ে হবে কিনা, তা বলবে সময়। শোভন আর আমার সম্পর্ক একটা স্বপ্নের মতো। একটা সুন্দর স্বপ্নের মতো আমাদের প্রতিটি দিন কাটে।


শোভন-বৈশাখী বিয়ের প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় বলেন, শোভন-বৈশাখীর বিয়ের কোনও প্রশ্নই নেই। শোভনকে ডিভোর্স দিলে তো তারপর বিয়ের প্রশ্ন। বৈশাখীর বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে রত্না বলেন, বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত। এই বিষয়ে আমার কিছু বলার নেই। তিন বছর আগে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন, এবার সেটা নিজে মুখেই স্বীকার করলেন। রত্না বলেন, শোভন-বৈশাখীর বিয়ে হবে কিনা, তা আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। 

সর্বশেষ আপডেট: