এক দেড় মাসের মধ্যেই গ্রেফতার হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্তত এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা তথা মৎস্যমন্ত্রী অখিল গিরি। উল্লেখযোগ্যভাবে শুভেন্দুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই শুভেন্দু গ্রেফতার হতে পারেন বলে দাবি তুলেছেন বর্তমানে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের অন্যতম প্রধান মুখ অখিল গিরির।
{link}
সোমবার কাঁথি ট্যাক্সিস্ট্যান্ডে সংবর্ধনা দেওয়া হয় অখিলকে। ওই সভায় অখিল বলেন, মুখ্যমন্ত্রীর সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। দিঘায় সমুদ্রবাঁধ তৈরি করতে ৫০০ কোটি টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওকে (শুভেন্দুকে) বলেছিলেন দেখভাল করতে। কিন্তু বালির ওপরে ইট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। সমুদ্রের ঢেউয়ের কাছে এসব টেকে নাকি? তিনি বলেন, বিশেষজ্ঞরা এসব ধরে ফেলেছেন। মৎস্যমন্ত্রী বলেন, শুধু পরিবহণ নয়, একাধিক দফতর থেকে দুর্নীতির অভিযোগ আসছে। সব ফাইলের তদন্ত হচ্ছে। ওদের কপালের ভাঁজ চওড়া হচ্ছে। আর এক থেকে দেড় মাস। তারপর দেখা যাবে বিশ্বাসঘাতকরা কাঁদছে। শুভেন্দুর পরিবারের আয়ের উৎস নিয়েও এদিন প্রশ্ন তোলেন অখিল। নাম না করে তিনি নিশানা করেন শিশিরকেও। অখিল বলেন, যদি মুখ্যমন্ত্রীকে সহ্য করতে না পারেন, তাহলে পদ আঁকড়ে রয়েছেন কেন? আগে পদ ছাড়ুন, তারপর অন্য কথা বলবেন।
{link}
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগের প্রসঙ্গও এদিন তোলেন অখিল। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর এমন দূরাবস্থা যে ত্রিপল চুরি করতে হয়েছে! তাঁর প্রশ্ন, রাতের অন্ধকারে কাঁথি পুরসভার গোডাউনে কী করতে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী? এহেন একাধিক অভিযোগ তুলে রাজ্যের বিরোধী শিবির এবং তার পাশাপাশি বিরোধী দলনেতা সহ কেন্দ্রীয় সরকারকে আক্রমন করেছেন তিনি। এখন সত্যিই তার কথা মতো শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার হতে হয় কি না, সেটাই লক্ষণীয় বিষয় হবে।
