Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রাজ্য বিজেপির শিবিরেও করোনার থাবা, রাজনৈতিক মহলে অব্যাহত মারন ভাইরাসের আতঙ্ক

Loading... রাজ্য
রাজ্য বিজেপির শিবিরেও করোনার থাবা, রাজনৈতিক মহলে অব্যাহত মারন ভাইরাসের আতঙ্ক
#news #politics #BJP #Bharatiya Janata Party #covid 19 #corona virus #Dilip Ghosh #West Bengal #India #রাজনীতি #সংবাদ

এবার করোনার থাবা বাংলার রাজনীতিতেও। রাজ্যের একাধিক বিজেপি নেতা করোনা সংক্রমিত। পদ্ম শিবিরে বর্তমানে রীতিমতো দাপট চলছে এই মারন ভাইরাসের। যদিও একমাত্র রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতির করোনা সংক্রমিত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। বাকিদের ক্ষেত্রে তা করা হয়নি। এবং শুধুমাত্র বিজেপির শিবিরে না রাজ্যের অন্য রাজনৈতিক দলগুলির ঘরেও রীতিমতো পসার জমিয়েছে করোনা ভাইরাস। 

{link}
রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমিত হয়েছে চিকিৎসকরাও। করোনা টিকার দুটি ডোজ সম্পূর্ণ করার পরেও রোখা যায়নি সংক্রমণের বেপরোয়া গতি। এবার করোনার শিকার হলেন রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা। এই তালিকায় রয়েছেন রাজ্য বিজেপি যুবমোর্চার সভাপতি ইন্দ্রনীল খান। সংক্রমিত হয়েছেন বঙ্গ বিজেপি সংগঠন সভাপতি অমিতাভ চক্রবর্তী এবং বিজেপি নেতা অশোক দিন্দা। এর মধ্যে একমাত্র ইন্দ্রনীলের করোনা সংক্রমিত হওয়ার খবরটিই গেরুয়া শিবিরের তরফে নিশ্চিত করা হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে বঙ্গ বিজেপির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। যদিও দলীয় সূত্রেই মিলেছে অন্য দুজনের সংক্রমিত হওয়ার খবর।

{link}
বিজেপি সূত্রে খবর, করোনা সংক্রমিত হয়ে বেহালায় নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন ইন্দ্রনীল। পেশায় ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ইন্দ্রনীলের অল্প উপসর্গ রয়েছে। তিনি সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। সুস্থ রয়েছেন অমিতাভও। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন বলে দলীয় সূত্রে খবর। অশোকের সম্পর্কেও একই তথ্য মিলেছে। তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়ও।


করোনা থাবা বসিয়েছে সিপিএমের ঘরেও। মারণ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন সিপিএমের মহম্মদ সেলিম। তৃতীয়বারের জন্য করোনা সংক্রমিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। করোনা সংক্রমিত হয়ে সুস্থ হয়ে উঠেছেন তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়। যার ফলে একথা স্পষ্ট যে বঙ্গের রাজনৈতিক মহল এখন করোনায় রীতিমতো কাবু হয়ে উঠেছে।

সর্বশেষ আপডেট: