নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বিজেপির ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের সাথে বচসা, রীতিমতো হাতাহাতি বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। ভেঙে দেওয়া হয় ব্যারিকেডও। তবে বিশেষভাবে উল্লেখ্য, ডেপুটেশন জমা নেওয়া হয় মাঝরাস্তাতেই, যেতে দেওয়া হয়নি সিপি অফিস পর্যন্ত।
{link}
হাওড়ার ঘুসুরির বিষমদ কাণ্ডে জড়িত প্রকৃত সকল দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকে সদর বিজেপি জেলার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার কথা জানায় বিজেপি নেতৃত্ব। বিজেপির পার্টি অফিস থেকেই মিছিল করে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন বিজেপির নেতাকর্মীরা। তবে নজিরবিহীন ভাবেই বিজেপি জেলা অফিসের ৫০ মিটারের মধ্যেই পুলিশি ব্যারিকেড করে বিজেপি কর্মীদের রাস্তা আটকায়। সেখানে উত্তেজিত পড়েন বিজেপি কর্মীরা। শুরু হয় বচসা ও বাগযুদ্ধে, কিছুক্ষনের মধ্যেই পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিজেপির কর্মীরা। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে পঞ্চানন তলাতেই রাস্তার উপরেই গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন জমা নেন পুলিশের একজন আধিকারিক। আজকের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই সহ অন্যান্য জেলা নেতৃত্ব। বিজেপি সূত্রে জানা যাচ্ছে প্রকৃত দোষীদের সকলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে না হলে আগামীদিনে বিষ মদ কান্ড নিয়ে তাঁরা জেলা জুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে। তবে এভাবে একের পর এক তাদের কর্মসূচীতে বাঁধা দেওয়ায় ক্রুদ্ধ হচ্ছেন নেতাকর্মীরা। পুলিশ রাজ্য সরকারের দাস হয়ে উঠেছে বলে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন বিজেপি নেতা উমেশ রাই।
