Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

'কেন্দ্রের প্রকল্পের নাম পাল্টে নিজের করে চালালে কেন্দ্রের টাকা পাবে না'- সুকান্ত

Loading... রাজ্য
'কেন্দ্রের প্রকল্পের নাম পাল্টে নিজের করে চালালে কেন্দ্রের টাকা পাবে না'- সুকান্ত
#news #politics #BJP #TMC #Trinamool Congress #Sukanta Majumder #South 24 Paragana #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনাঃ পাথর প্রতিমার রামগঙ্গার জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে হুংকার দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ক্যানিং সহ একাধিক বিষয় নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। ক্যানিং-এ সকালে তৃণমূলনেতা খুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি কর্মীরা ঘর ছাড়া তারা কিভাবে খুন করবে? ক্যানিং এর ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হয়েছে। ক্যানিং এর ঘটনায় মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

{link}

বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্যের বিরুদ্ধে রাজ্য পালের কাছে তৃণমূলের প্রতিনিধি দলের অভিযোগ করাকে নিয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন দিলীপ দা কি বলেছে আমার জানা নেই তৃণমূল একটি সাধারণ কথাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তৃণমূলের অভিযোগ অনুযায়ী যদি দিলীপ দা সেই কথা বলে তাহলে বিজেপি এই ধরনের ঘটনা সমর্থন করেনা। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়ি তে সিবিআই হানা নিয়ে তিনি বলেন আস্তে আস্তে সকলের বাড়িতে হানা হবে। যেভাবে 15 লক্ষ 20 লক্ষ টাকা নেওয়া হয়েছে চাকরির নামে তার জন্য আরো আগে খানা দিলে খুশি হতাম।

বাংলা প্রাথমিক শিক্ষায় প্রথম এবং ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে ট্রেনিংয়ের মাধ্যমে তা দেয়া হবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী আগে ঠিক করে বলুক স্ট্যাটাসটা আগে সত্তর বলতো এখন ত্রিশ হাজার বলছে। স্কুলই আদৌ চলেনি দীর্ঘ দু'বছর তাই প্রথম হয়েছে যেদিন চালু হবে সেদিন শেষের দিক থেকে প্রথম হবে বাংলায় স্কুল ছুটের সংখ্যা কত বেশি সেটা অমর্ত্য সেন অনেক আগেই বলে দিয়েছে।

{link}

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছে কেন্দ্র প্রকল্পের টাকা দিচ্ছে না গত ছয় মাস ধরে। বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদার বলেন কেন্দ্রের প্রকল্পের টাকা কেন্দ্র দেয় সেই প্রকল্পের নাম পরিবর্তন করলে টাকা পাবে না। সংসদে বাজেট প্রধানমন্ত্রী আবাস যোজনা হিসেবে অনুমোদিত হয় বাংলা আবাস যোজনা নয় তাই মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলা প্র্যাকটিস করতে হবে বাংলা আবাস যোজনা নয়। তবেই টাকা পাবে। যার ফলে রাজনৈতিক বাগযুদ্ধ যে অব্যাহত রয়েছে তা স্পষ্ট। 

সর্বশেষ আপডেট: