Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আসন্ন পুরসভা ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ড্রপবক্স ব্যবহার করছে বিজেপি

Loading... রাজ্য
আসন্ন পুরসভা ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ড্রপবক্স ব্যবহার করছে বিজেপি
#news #politics #BJP #TMC #Election #Corporation election #Dilip Ghosh #রাজনীতি #সংবাদ

 একুশে লক্ষ্য ছিল দুশো পার করে সরকার গড়ে তোলা। সেই স্বপ্ন সফল হয়নি। দুশো পার করার লক্ষ্যে লড়াইয়ে অবতীর্ন হলেও সেই লক্ষ্য একশোও পার করত্র ব্যার্থ হয়েছে। শেষবার ঠেকে শিক্ষা হয়েছে! তাই এবার পুরো ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ড্রপবক্স ব্যবহার করছে বিজেপি। যোগ্যতম প্রার্থীদেরই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গেরুয়া নেতৃত্ব। সেই কারণেই মুরলীধর সেন লেনে রাজ্য দফতরে বসানো হয়েছে ড্রপবক্স। এই বক্সেই বায়োডাটা জমা দিতে হচ্ছে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের। এতএব আর কোন প্রভাবশালী ব্যাক্তি নয়, প্রার্থী নির্বাচন করবেন দলের কর্মীরাই। 
{link}
বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়ে তৃণমূলে ফিরে গিয়েছেন কয়েকজন বিধায়ক। তারপরেই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্র ছাঁকনি ব্যবহার করছেন পদ্ম নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, কেবল ড্রপবক্সে জমা পড়া আবেদনপত্র থেকে প্রার্থী বাছাই করা হবে না। প্রতিটি মন্ডল এবং জেলা নেতৃত্বের কাছ থেকেও প্রার্থীদের নাম আসবে। তারপরে ঝাড়াই-বাছাই করে চূড়ান্ত করা হবে প্রার্থীর নাম। তারপরেই তা ঘোষণা করা হবে।
{link}
একুশের বিধানসভা নির্বাচনের আগে আগে দলে দলে লোকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়ীও হন। পরে ফের বদল করেন ফুল। এবার আর যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য দলের একনিষ্ঠ কর্মীদেরই প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন গেরুয়া নেতৃত্ব। এই প্রার্থীদের মধ্যে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যেমন থাকবেন, তেমনি থাকবেন যুব এবং মহিলারাও। তৃণমূলকে টেক্কা দিতে যুব এবং মহিলাদের বেশি করে প্রার্থী করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। দলের একনিষ্ঠ কর্মীদেরই মূলত প্রার্থী করা হবে। অন্যান্য দল থেকে আসা কর্মী, যাঁরা দলের প্রতি দায়বদ্ধ, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হবে। দুর্নীতি এবং অন্য কোনও অভিযোগ থাকলে তাঁদের প্রার্থী না করারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
{link}
ডিসেম্বরের ১৯ তারিখে ভোট হওয়ার কথা ছিল হাওড়া ও কলকাতা পুরনিগমের। জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় আপাতত ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট। তবে ভোট যেদিনই হোক, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই ফিল্টার পদ্ধতিই প্রয়োগ করা হবে বলে জানিয়ে দিয়েছেন গেরুয়া নেতৃত্ব। এখন এহেন সিদ্ধান্তের কারনে কি পুরসভা নির্বাচনে সুদিন ফিরবে পদ্মের শিবিরে? প্রার্থীরা কি পারবেন দলকে জয় এনে দিতে? সব উত্তরই জানা যাবে নির্বাচনী লড়াইয়ের পর। 

সর্বশেষ আপডেট: