Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে গণ ভাই ফোঁটা পশ্চিম মেদিনীপুরে

Loading... রাজ্য
ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে গণ ভাই ফোঁটা পশ্চিম মেদিনীপুরে
#news #politics #BJP #TMC #workers #party workers #West Medinipur #Mamata Banerjee #Dilip Ghosh #Violence #West Bengal #India #রাজনীতি #সংবাদ

ভাতৃত্বের বন্ধনের এক অনন্য মুহূর্তের সাক্ষি থাকল পশ্চিম মেদিনীপুর। একসময় ভোটের পর ত্রাসের কারনে তাদের ছাড়তে হয়েছিল ঘর। সেই ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে গণ ভাই ফোঁটার আয়োজন করল পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সদস্যরা। এহেন ভালোবাসা পেয়ে আপ্লুত বিজেপি কর্মীরাও।

{link}
প্রসঙ্গক্রমে বলা যায় গত ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজনীতি হিংসার বলি হয়ে ঘরছাড়া হয়েছিলেন জঙ্গলমহলের বিজেপি নেতা কর্মীরা।পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কেশপুর সবং পিংলা ডেবরা শালবনী থেকে বিজেপি কর্মী সমর্থক বাড়ি ছাড়া হয়ে বিজেপি পার্টি অফিসে আশ্রয় নিয়ে ছিলেন এতদিন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আস্তে আস্তে ফিরে যান বাড়িতে। কিন্তু উল্লেখযোগ্যভাবে অনেকে এখনো বাড়ি ফিরতে পারেননি। এরকম আট থেকে দশজন বিজেপি নেতা কর্মী রয়েছেন বিজেপি পার্টি অফিসে। তার সঙ্গে রয়েছেন একজন মহিলা। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন থেকে ঘরছাড়া এই বিজেপি কর্মীদের জন্য আজকের এই বিশেষ দিনে ভাই ফোঁটার আয়োজন করল জেলা বিজেপি। বিজেপির মহিলা মোর্চার কর্মীরা করালেন মিষ্টিমুখ। সংগে দীর্ঘায়ু এবং সুস্থ  ভাবে বাড়ি ফেরার প্রার্থনা জানাল মোর্চার বোনেরা।

{link}
কবে তারা ফিরতে পারবেন তা জানা নেই, আতঙ্ক কেটেও যেন কাটেনি। দ্রুত ভাইয়েরা সুস্থভাবে নিজেদের ঘরে ফিরুক, তার প্রার্থনা করছেন বোনেরা। 

সর্বশেষ আপডেট: