ফের রাজ্যে মৃত্যু বিজেপি কর্মীর। রহস্যমৃত্যু ঘিরে বিপুল চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। শনিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার শরশঙ্কা এলাকার ঘটনা। বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় মৃতদেহ। সূত্রের খবর অনুযাই মৃত ব্যাক্তির নাম শ্রীকান্ত পাত্র(৬১)।বাড়ি শরশঙ্কা। পরিবার সুত্রে খবর, শুক্রবার রাতে খাওয়া হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়েন মৃত ব্যাক্তিএ স্ত্রী। পরে সকালে খবর আসে বাড়ি থেকে কিছুটা দুরে শ্রীকান্ত বাবুর মৃতদেহ পড়ে আছে।
{link}
স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তবে এর সাথে রাজ্যের শাসক দল কোনভাবে জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি মৃতের পরিবারের পক্ষ থেকে। তবে নিছকই দূর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে সেই বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে এই প্রসঙ্গে ওই এলাকার তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি তৃণমূল এক্ষেত্রে জড়িত নয়। যদি তা খুন হয়ে থাকে, তার যথাযথ আইনি ব্যবস্থা নিক প্রশাসন। এই প্রসঙ্গে বিস্তারিত তদন্ত করবে পুলিশ।
