Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ভাবানীপুরে আক্রান্ত দিলীপ

Loading... রাজ্য
ভাবানীপুরে আক্রান্ত দিলীপ
#news #politics #Dilip #Ghosh #Bhawanipur #Attack #BJP #TMC #Tripura #Abhishek Banerjee #Mamata Banerjee #West Bengal #India

ত্রিপুরায় সংগঠন গড়ে তুলতে সফল হয়েছে। সংগঠন বিস্তার করতে গিয়ে হামলার সম্মখিন হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।এবার সেই ত্রিপুরার বদলা কি ভবানীপুরে নিচ্ছে তৃণমূল? পর্যবেক্ষকদের অনুমান অন্তত এমনই। তৃণমূলের অভিযোগ, বিভিন্ন সময়ই প্রচারে বাধা দেওয়া হচ্ছে বিজেপি শাসিত ত্রিপুরায়। বিজেপির মারে মাথা ফেটেছে কয়েকজন তৃণমূল কর্মীর। আর আজ, সোমবার ভাবনীপুরে বিজেপির প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। প্রচারে গিয়ে হামলার মুখে পরতে হল তাকে। হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারের চোটে মাথা ফেটেছে দুই বিজেপি কর্মীর। ওয়াকিবহাল মহলের মতে, ত্রিপুরার বদলা ভবানীপুরে নিচ্ছে তৃণমূল। 

{link}
একুশের বিধানসভা নির্বাচনে চোখ ধাঁধানো সাফল্য পায় তৃণমূল। এর পরেই নয়া দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠন বিস্তারের কাজে আগ্রহী হওয়ায় তাঁকে দেওয়া হয় সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের পদ। তার পরেই গোটা দেশে সংগঠন গড়তে উদ্যোগী হন তিনি। গুয়াহাটি থেকে গোয়া সর্বত্র ওড়াতে সচেষ্ট হন তৃণমূলের ঝান্ডা। {link}
বিপ্লব দেবের রাজ্যে পায়ের তলায় মাটি কেড়ে নিতে আগরতলায় মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল নেতারা। ত্রিপুরার দখল নিতেই মূলত প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবকে দলে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবিরে যোগ দেওয়া ইস্তক তিনিও পড়ে রয়েছেন ত্রিপুরেশ্বরীর রাজ্যে। অভিযোগ, সেখানে প্রতি পদে সংগঠন গড়তে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলকে। বিজেপির মারে কয়েকজন তৃণমূল কর্মীর মাথা ফেটেছে বলেও অভিযোগ। 


এদিন ভবানীপুর উপনির্বাচনের প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হন বিজেপি নেতা দিলীপ ঘোষও। জগুবাবুর বাজার এলাকায় তাঁকে প্রচারে বাধা দিতে শুরু করেন তৃণমূল নেতারা। অভিযোগ, ওই সময় প্রচার মিছিলে হামলা হয়। তৃণমূলের মারে মাথা ফেটে যায় দুই বিজেপি কর্মীর। হামলার চেষ্টা হয় দিলীপ ঘোষের ওপরও। তাঁর নিরাপত্তা রক্ষীরা বন্দুক উঁচিয়ে ধরতেই পিঠটান দেয় বীরপুঙ্গবরা! ত্রিপুরার বদলা নিতেই ভবানীপুরে হামলা হয়েছে বলে অনুমান পর্যবেক্ষকদের।
ত্রিপুরাতেও তৃনমুলকে জমি ছাড়ছে না বিজেপি। অভিযোগ তৃণমূলের মিটিং মিছিলে বাঁধা দিচ্ছে বিজেপির কর্মী থেকে সমর্থকরা। প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূল ত্রিপুরার বদলা নিচ্ছে এই রাজ্যে।

সর্বশেষ আপডেট: