Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল পরিবেশ, ভাষন থামিয়ে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল

Loading... রাজ্য
স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল পরিবেশ, ভাষন থামিয়ে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল
#news #Politics #Jagdeep Dhankhar #Governor #Governor of West Bengal #TMC #BJP #Bidhansabha #West Bengal #India #সংবাদ #রাজনীতি

স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল বিধানসভা, পাঁচ মিনিটের পরে ভাষন থামিয়ে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল। যার ফলে কার্যত শুরুতেই ধাক্কা খেল রাজ্যের নতুন বিধানসভা। তৃণমূল ও বিজেপি বিধায়কদের বিক্ষোভে প্রথম দিনেই বিপর্যস্ত বিধানসভার কার্যপদ্ধতি। ভাষন দিয়ে বেরিয়ে যাওয়ার পথে রাজ্যপালকে আটকানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ও স্পিকার। তবে তিনি কারুর কথাই শোনেননি। 

{link}
উল্লেখ্য বিষয়,  তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আজ অর্থাৎ শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর কথা ছিল। কোভিড পরিস্থিতিতে উপর লক্ষ্য রেখে সতর্কতা অবলম্বনের জন্য বিধানসভা কক্ষে কোনও ক্যামেরা প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, স্পিকার – সকলেই বিধানসভায় হাজির হলে অধিবেশন শুরু হয়। এতোদিন ধরে চলে আসা নিয় অনুযায়ী, রাজ্যপালের উদ্বোধনী ভাষণ দিয়ে বিধানসভার কার্যপদ্ধতির সূচনা হয়। তিনি ভাষণ শুরুর পরপরই বিজেপি (BJP) বিধায়করা ওয়েলে নেমে ব্যাপক বিক্ষোভ শুরু করে দেন। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের ছবি নিয়ে চলতে থাকে বিপুল বিক্ষোভ। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তার পাল্টা তৃণমূল বিধায়করাও হইহট্টগোল জুড়ে দেন। ‘ধনকড় হঠাও’, ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হন ঘাসফুলের বিধায়কেরা। এহেন বিক্ষোভের পরিস্থিতিতে নিজের ভাষন আর সম্পূর্ন করে উঠতে পারেননি রাজ্যপাল। তা থামিয়ে বেরিয়ে যান বিধানসভা থেকে। 

 

সর্বশেষ আপডেট: