Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কলকাতা পুরসভা নির্বাচনে নির্দল প্রার্থীদেরই 'ভয়' তৃণমূলের?

Loading... রাজ্য
কলকাতা পুরসভা নির্বাচনে নির্দল প্রার্থীদেরই 'ভয়' তৃণমূলের?
#news #politics #Kolkata Corporation Election #KMC #TMC #Trinamool Congress #Mamata Banerjee #Abhishek Banerjee #West Bengal #India #রাজনীতি #সংবাদ

আসন্ন পৌরসভা নির্বাচনে লড়াইয়ে ইতিমধ্যেই রীতিমতো উত্তপ্ত কলকাতার রাজনীতি। কিন্তু আসন্ন এই লড়াইয়ে নিজেদের দলেরই পুরোনো সৈনিক, সমস্ত নির্দল প্রার্থীদেরও ভয় পাচ্ছে তৃণমূল? শুক্রবার দিনভর এই প্রশ্নই ঘুরপাক খেল রাজনৈতিক মহলে। কারন দলের প্রার্থী তালিকায় নাম না পেয়ে ব্যাতিক্রমী দুই তৃণমূল কংগ্রেস কর্মী। নিজের ওয়ার্ডে প্রচার করতে গিয়ে প্রতি পদে বাধা পাচ্ছেন বলে অভিযোগ প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের। প্রায় একই অভিযোগ করেছেন আর এক নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ও। দুজনেরই অভিযোগ, প্রচারের উদ্দেশ্যে টাঙানো ফ্লেক্স-ফেস্টুন-ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। 


দলীয় নির্দেশ অমান্য করায় বহিষ্কার করা হয়েছে তনিমাকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি অমান্য করে কলকাতা পুরনিগমের ভোট থেকে সরে দাঁড়াতে রাজি হননি তনিমা। নির্দল প্রার্থী হিসেবেই ৬৮ নম্বর ওয়ার্ডে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো চলছে প্রচার। ওয়ার্ড জুড়ে টাঙানো হয়েছে জোড়াপাতা প্রতীক সম্বলিত ফ্লেক্স-ফেস্টুন-ব্যানার-পোস্টার। তনিমার অভিযোগ, দেওয়াল থেকে তাঁর নাম মুছে দেওয়া হচ্ছে। তৃণমূলের প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ের নাম লিখে দেওয়া হচ্ছে সেই জায়গায়। ফ্লেক্সও ছিঁড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। 

{link}
প্রায় একই অভিযোগ সচ্চিদানন্দেরও। তাঁকেও বহিষ্কার করেছে তৃণমূল। তার পরেও ৭২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। তাঁরও অভিযোগ, ভবানীপুর এলাকায় ছিঁড়ে ফেলা হয়েছে তাঁর পোস্টার, ফেস্টুন। দুই ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। 

{link}
এই ভবানীপুরেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যেও তাঁদেরই জয়জয়কার। তার পরেও ভয় নির্দল প্রার্থীকে? তাও নির্দল প্রার্থীও দলেরই পূর্ব সময়ের বিশ্বস্ত সৈনিক। টিকিট না পাওয়াতেই বেঁকে বসে নির্দল প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ওয়াকিবহাল মহলের মতে, তনিমা কিংবা সচ্চিদানন্দ ওই এলাকার পরিচিত জনপ্রতিনিধি। সেই কারনেই সাধারন মানুষের মধ্যে তাদের বিপুল পরিচিতি রয়েছে। এই একই কারনে আসন্ন পুরসভা নির্বাচনে নিজেদের ক্ষমতায় জিতে যেতে পারেন এই দুই রাজনৈতিক মুখ। সেক্ষেত্রে চুনকালি পড়বে শাসকের মুখে। তা যাতে না হয়, সেই জন্যই বাধা দেওয়া হচ্ছে প্রতি পদে। শেষ পর্যন্ত কি হবে ফলাফল? কোন দিকে ঘুরবে ফলাফলের চাকা? 

সর্বশেষ আপডেট: