Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

'চোর ধরো জেলে ভরো'- অভিনব কায়দায় হাওড়ায় প্রতিবাদ মিছিল বিজেপির

Loading... রাজ্য
'চোর ধরো জেলে ভরো'- অভিনব কায়দায় হাওড়ায় প্রতিবাদ মিছিল বিজেপির
#news #politics #SSC Scam #Partha Chatterjee #BJP #protest #Trinamool Congress #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ‘চোর ধরো জেল ভরো’- এই স্লোগান কে সামনে রেখে বিজেপির মিছিল হাওড়ায়। বিজেপি মধ্য হাওড়া মন্ডলের পক্ষ থেকে রবিবার কদমতলা পাওয়ার হাউস মোড় থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে পার্থ চ্যাটার্জির মুখোশ পরে হুইল চেয়ারে নকল পার্থ চ্যাটার্জি সাজেন এক বিজেপি কর্মী। তাকেই আকর্ষনের কেন্দ্রবিন্দু করে মিছিল এগিয়ে চলে। পাওয়ার হাউস মোড় থেকে শুরু হয়ে মিছিল কদমতলা বাজার হয়ে ইছাপুর জলট্যাংক মোড় পেরিয়ে গিয়ে পৌঁছয় শিয়ালডাঙা মোড়ে। সেখানে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির কুশপুতুল দাহ করা হয়। মন্ডলের নেতা শিবশঙ্কর সাধুখাঁ বলেন, শুধু পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি নয়, দুর্নীতির সঙ্গে জড়িত মাথা কে গ্রেপ্তার করতে হবে। 

{link}

পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু করেছে বিরোধী দলগুলি। যার মধ্যে সিপিআইএম ও বিজেপির প্রতিবাদ উল্লেখযোগ্য। ধর্মতলায় বিজেপির প্রতিবাদ মিছিল ও মিছিল শেষে সভায় বিপুল মানুষের আগমন হয়। সব ক্ষেত্রেই তাদের দাবী, এসবের পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী ও তার ভাইপো। তাদের গ্রেপ্তারের দাবি দলের বিরোধী দলনেতা থেকে শুরু করে কর্মীরা, সকলেই প্রতিনিয়ত করে আসছেন। 

সর্বশেষ আপডেট: